বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা পাবে সিগাল হোটেলস

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭.২৮ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে সিগাল হোটেলস
লিমিটেডের সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের অধীনে সিগাল হোটেলের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংক-এর এমপ্লয়ি
ব্যাংকিং সেবার আরও অনেক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ মাহীয়ুল ইসলাম এবং সিগাল
হোটেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর, মোঃ মাসুম ইকবাল।
সিগাল একটি ফাইভ-স্টার ডিলাক্স হোটেল, যা কক্সবাজারে বঙ্গোপসাগরের নয়নাভিরাম তীর ঘেঁষে
অবস্থিত। অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম প্রাকৃতিক দৃশ্য নিয়ে সিগাল, ভ্রমণপ্রিপাসু
অতিথিদের জন্য আরামদায়ক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য সেরা গন্তব্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিগাল হোটেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার,
মোঃ গাজী কে রহমান; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মোঃ ফারুক আহমেদ চৌধুরী; এবং অ্যাকাউন্টিং
অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজার, মোঃ সাদিকুর রহমান।
ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল
ইসলাম; হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী; হেড অব রিটেইল সেলস (ইউনিট-৬) এ কে
এম ফজলুল হক; এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ও হেড অব এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশন
জেবুন নাহার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং
আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি
তার-ই প্রতিফলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com