বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর ঘাটে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

চাঁদপুর  জেলায় মৎস্য অবতরণ কেন্দ্রে গত কয়েকদিন ধরে কমেছে ইলিশের সরবরাহ। কেজি প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৭০০টাকা। ব্যবসায়ী ও জেলেরা বলছেন, শীতের আগমণ ও নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ।

এদিকে প্রতিদিন জেলে ও ক্রেতাদের হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন সুনশান নিরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার সংখ্যা।

গত সপ্তাহে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও আজ বুধবার সকালে গিয়ে দেখা যায় মাত্র ৪০ থেকে ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানান ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরে ইলিশের দাম বেশ বৃদ্ধি পেয়েছে।

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল, রাজু, রাসেল বেপারী জানান, গত এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে ২৮শ টাকায়। এছাড়া এককেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ইলিশের এখন আনসিজন চলছে। এই মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে, যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু ইলিশ মাছঘাটে এখন আর আসছে না। জেলেদের জালে যা আসে তা দেই। এই মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com