বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটল ইটালি

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৫.৩০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

বড়দিন এবং নতুন বছর। সংক্রমণ যাতে লাগামছাড়া না হয় তাই আগেভাগেই রশি টানার কাজ শুরু করে দিল ইটালি। দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটল সেখানকার সরকার।

প্রধানমন্ত্রী জুসেপে কন্তে এ প্রসঙ্গে বলেন, এটা খুব সহজ সিদ্ধান্ত নয়। তবে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, এই সময়ে কোনও পদক্ষেপ করা না হলে সংক্রমণ এক লাফে অনেকটা বেড়ে যাবে।তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ মাসের শেষেই টিকাকরণ কর্মসূচি চালু হবে ইটালিতে। কিন্তু তার আগে উৎসবের মরশুমে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। কন্তে বলেন, “টিকাকরণ কর্মসূচি শুরু হলেই এই দুঃস্বপ্নের দিন শেষ হবে।

কন্তে জানিয়েছেন, আপাতত তিন ধাপে লকডাউন জারি করা হচ্ছে। নিষেধাজ্ঞা জারি থাকবে ২৪-২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫-৬ জানুয়ারি। এই সময়ে প্রয়োজন ছাড়া বাড়ি ছেড়ে বেরতে পারবেন না দেশবাসী।

উৎসবে সামিল হওয়ার জন্য ২ জনের বেশি অতিথিকে বাড়িতে আসার অনুমতি দেওয়া যাবে না। তাঁদের বয়স অবশ্যই ১৪ বছরের উপরে হতে হবে। কার্ফু জারি থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

কন্তে আরও জানিয়েছেন, ২৮-৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি নিষেধাজ্ঞা একটু শিথিল করা হবে। ওই সময় বাড়ি থেকে বেরতে পারবেন দেশবাসী। তবে রেস্তরাঁ, বার বন্ধই থাকবে।

শুধু ইটালি নয়, ক্রিসমাস উপলক্ষে জার্মানি, নেদারল্যান্ডস প্রভৃতি ইউরোপের অনেক দেশই সংক্রমণ এড়াতে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, কভিড-১৯ অতিমারিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইটালিতে। প্রায় ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com