বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকায়  করোনা টিকার প্রথম ডোজে অ্যালার্জি হলে দ্বিতীয় টিকা না নেওয়ার পরামর্শ

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৪.০২ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

করোনা টিকা দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করল আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।গাইডলাইনে বলা হয়েছে, এলার্জি রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে  টিকার প্রথম ডোজ দেওয়ার পর যাঁদের এলার্জির গুরুতর প্রতিক্রিয়া হবে, দ্বিতীয় ডোজ নেওয়া উচিত হবে না তাঁদের। যে সব টিকার ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেগুলোর উপর নজরদারি চালাচ্ছে সিডিসি।

ফাইজারের টিকা দেওয়ার পরই আমেরিকায় এলার্জি প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আসে। তার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আমেরিকা প্রশাসন। এর পরই সিডিসি নির্দেশিকা জারি করে এলার্জি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করে।

 

সিডিসি জানিয়েছে, খাবার, পোষ্য এবং পরিবেশের সঙ্গে জড়িত কোনও বিষয়ে যাঁদের এলার্জি রয়েছে, এমনকি ওষুধ এবং পারিবারিক ইতিহাসে এলার্জির সমস্যা রয়েছে টিকা নিতে পারেন তাঁরাও। তবে যাঁদের এ ধরনের সমস্যা আছে, টিকা নেওয়া উচিত কিনা, বা যদি নেন তা হলে কী কী আগাম পদক্ষেপ করা উচিত সে বিষয়ে চিকিৎসকদের সঙ্গে বিশদে আলোচনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের ব্যাপারে আমেরিকাতে আগেই ছাড়পত্র পেয়েছে ফাইজার। এ বার মডার্না-কেও ছাড়পত্র দিয়েছে তারা। সোমবার থেকেই টিকাকরণ কর্মসূচি শুর করবে মডার্না। তবে ১৮ বছর এবং তার বেশি বয়সিদের উপর এই টিকা প্রয়োগ করার জন্য মডার্না-কে পরামর্শ দিয়েছে সিডিসি-র টিকা উপদেষ্টা কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com