বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ায় রুশ কুটনীতিক বহিস্কার

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১.০৩ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

বুলগেরিয়া একজন রুশ কুটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে এবং তাঁকে সে দেশ থেকে বহিষ্কার করছে। গতকাল এক বিবৃতিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “বুলগেরিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রক, সোফিয়ায় রুশ দূতাবাসের একজন কুটনীতিককে অযাচিত ব্যক্তি বলে ঘোষণা দিয়েছে এবং তাঁর কর্মকান্ড তাঁর কুটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে সে দেশ ত্যাগ করতে বলছে”। রাশিয়া বলছে তার কুটনীতিকের বিরুদ্ধে এই সব অভিযোগ ভিত্তিহীন। তবে বুলগেরিয়ার অভিযোগকারীরা বলছেন এই কুটনীতিক কয়েক বছর ধরে বুলগেরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের তথ্য সংগ্রহ করছিলেন। বুলগেরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলছে, “বুলগেরিয়ায় গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে দেশে এবং বিদেশে বিরোধীদের উপর বিষপ্রয়োগ পর্যন্ত সাম্প্রতিক সপ্তা এবং মাসগুলতে আমরা রুশ কর্মকর্তাদের আগ্রাসানমূলক কর্মকান্ডের বহু দৃষ্টান্ত দেখছি”।

নেটোর ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হিসেবে বুলগেরিয়ার নিজের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে বুলগেরিয়া কিংবা রাশিয়া কেউই এ্ কুটনীতিকের পরিচয় প্রকাশ করেনি। অবশ্য এসোসিয়েটেড প্রেস বলছে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই কুটনীতিককে ওয়াসিলি সাজাভিচ বলে চিহ্নিত করেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়া গত এক বছরে ৫ জন রুশ কুটনীতিককে বহিস্কার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com