আগামী ২৭ ডিসেম্বর টিকা দেওয়া দিন ঘোষণা দিলো জার্মানি। স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান জানিয়েছেন, প্রথম টিকা দেওয়া হবে আগামী ২৭ ডিসেম্বর। ইউরোপের অন্য দেশগুলো কিছু না-জানালেও শোনা যাচ্ছে, ওই দিনই ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭টি দেশেই টিকা দেওয়া শুরু হবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পর্যায়ক্রমে এখন জার্মানির হাতে। তাই তাদের ঘোষণা গোটা ইউরোপেই প্রযোজ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, ফাইজ়ার এখনও ছাড়পত্র পায়নি। ছাড়পত্র পেয়ে হলে হয়তো এক দিনেই টিকা দেওয়া শুরু হয়ে যাবে।
ফরাসি প্রধানমন্ত্রী জঁ কস্তেজ়ের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। নির্দিষ্ট করে কোনও দিন উল্লেখ না-করলেও তিনি বলেছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ভ্যাকসিনেশন চালু হয়ে যাবে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী স্প্যান বলেন, ‘‘ফাইজ়ার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিনের ছাড়পত্র ও সরবরাহ নিয়ে কথা হয়ে গিয়েছে। বছর শেষের আগে সবটা পুরোদমে শুরু হয়ে যাবে।
আমেরিকায় টিকাকরণ শুরু হয়ে গেলেও নয়া নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এখনও ভ্যাকসিন নেননি। টিকা নেননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পও। এ নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। দু’জনের বয়সই ৭০-এর ঘরে। বাইডেনের ৭৮। আর ট্রাম্পের ৭৪। কারণ হিসেবে অনেকেরই বক্তব্য, ‘ইউএস সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-র জারি করা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও টিকা নেননি। রাশিয়ায় যদিও বেশ কয়েক মাস হল টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। রুশ টিকা ‘স্পুটনিক ভি’ প্রথম দেওয়া হয় পুতিন-কন্যাকে। প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করেছিলেন তা। কিন্তু এখনও পর্যন্ত নিজে নেননি। গোটা অতিমারি পরিস্থিতিতে মূলত মস্কোর অনতিদূরে নিজের বাসভবনে থেকে দেশ চালাচ্ছেন তিনি। ক্রেমলিন পারতপক্ষে যান না বলেই শোনা যায়। ৬৮ বছর বয়সি পুতিনের বক্তব্য, ‘‘অন্য বয়সসীমায় টিকা দেওয়া হচ্ছে। আমি নিয়ম মেনে চলি। বিশেষজ্ঞদের কথা শুনে চলছি। এখনও নিইনি, কিন্তু যখন সম্ভব হবে, নিয়ে নেব।