বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসী উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১.২০ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।

ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে আজ সকালে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।


জাতিসংঘের ওই সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃংখলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।

খবর সিনহুয়া’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com