বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজের ইচ্ছায় দীর্ঘদিন শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয় : দিল্লি হাইকোর্ট

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১.০৭ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিয়ের প্রতিশ্রুতিতে কোনো নারী নিজের ইচ্ছায় দীর্ঘদিন কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না বলে জানিয়েছেনAdd New দিল্লি হাইকোর্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে সম্প্রতি মামলা করেন এক নারী।

ওই নারীর করা মামলার রায়ে আজ বৃহস্পতিবার দিল্লির উচ্চ আদালত জানান, বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করলে হলে তা প্ররোচনা হিসেবে গণ্য হবে না।

বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসেবে গণ্য করা হবে, যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

দিল্লি হাইকোর্ট রায়ের ব্যাখ্যায় জানান, ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনো কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়।

‘না’ বলার পরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার। কেবল এ ক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে।

হাইকোর্ট আরো জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় একে ধর্ষণ হিসেবে গণ্য করা হতে পারে। কিন্তু দিনের পর দিন দুজনের সহমতে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com