বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১২.৪৪ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সাইবার হামলার আশঙ্কা জানায়। সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হচ্ছে, ২০২০ সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পার্সিসটেন্ট  সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাকারদের ধৈর্য, নিরাপত্তা কৌশল ও বাণিজ্যের পটপরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। হামলার সঙ্গে রুশ সরকার জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। যদিও এমন অভিযোগকে ভিত্তিহীন হিসেবে দাবি করেছে রাশিয়া।

এদিকে পলিটিকো ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি বিভাগ ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের কাছেও প্রমাণ রয়েছে যে, হ্যাকাররা তাদের নেটওয়ার্কে ঢুকেছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানায় পলিটিকো।

গণমাধ্যমগুলো বলছে, সাইবার হামলার শঙ্কা নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইবার নিরাপত্তার কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরব রয়েছেন।

জো বাইডেন জানিয়েছেন, অংশীজন ও মিত্রদের সমন্বয়ে বিরোধীদের ঝুঁকিপূর্ণ সাইবার হামলায় বাধা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com