বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাইওয়ানে যাওয়ার পথে হংকং এর ১২ জনকে চীন দোষী সাব্যস্ত করেছে

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১২.২৮ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ হংকং এর ১২ জন বিক্ষোভকারিকে দোষী সাব্যস্ত করেছে। তারা তাইওয়ানে পালিয়ে যাবার সময় তাদের আটক করা হয়। গতকাল রাজ্য সরকারের কৌশুলির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয় যে, তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগ আনা হয়েছে। তাদের সামাজিক মাধ্যম WeChat এ পোস্ট করা ঘোষণায় অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার ব্যবস্থা করে দেয়ার জন্য কুইন মুন ও তাংকাই ইনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছরের কারাদন্ড।

ঐ বিবৃতিতে বলা হয় যে, আরও বারোজন সন্দেহভাজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য দোষী সাব্যস্ত করা হয়। বিবৃতিতে আরও বলা হয় যে, আটক দু জনের বয়স ১৮ বছরের কম বলে তাদের মামলার শুনানি হবে রুদ্ধ দ্বার কক্ষে। ১৬ থেকে ৩৩ বছর বয়সী এই বন্দিরা স্পিড বোটে করে তাইওয়ানে পালিয়ে যাবার সময় তাদের চীনা কোস্ট গার্ড আটক করে। তবে তাদের শিগগিরই হংকং এ ফেরত পাঠানো হলেও, গত বছরে কয়েক মাস জুড়ে জনপ্রিয় গণ বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিচার হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com