বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৬.১৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।   বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের লক্ষণ দেখার পর ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ কোভিড-১৯-এর পরীক্ষা করান। তারপর তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ায় ফরাসি প্রেসিডেন্ট আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্রোঁ এখনো তাঁর দায়িত্ব পালন করছেন এবং আইসোলেশনে থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কোভিড-১৯-এর পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫৯ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।

খবর বিবিসির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com