বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাড়িতে বসে শপথ দেখুন, দেশবাসীকে আর্জি বাইডেনের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১১.৫২ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

আগামী মাসে ক্যাপিটল হিলে শপথ নিতে চলেছেন জো বাইডেন ও তাঁর সহকারী কমলা হ্যারিস। কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে করোনা-সংক্রমণের আড়ত না-হয়ে ওঠে তার জন্য আগে থেকেই চূড়ান্ত সতর্ক ভাবী প্রেসিডেন্টের টিম।

টিম বাইডেনের পক্ষ থেকে গত কাল প্রথম বারের জন্য শপথগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অনুষ্ঠানের এগ‌্‌জ়িকিউটিভ ডিরেক্টর মাজু ভার্গিস। প্রথমেই তিনি জানিয়ে রেখেছেন, সংক্রমণ বাঁচিয়ে কী ভাবে সুষ্ঠু অনুষ্ঠানের আয়োজন করা যায়, সেটাই তাঁদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ।

২০ জানুয়ারি ক্যাপিটল হিলের পশ্চিমাংশে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। তার জন্য ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেশ-বিদেশ থেকে যে সব নিমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠান দেখতে আসেন, তার তালিকা এ বার একেবারে কমিয়ে ফেলা হচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে, তাঁরা যেন প্রত্যেকে এ বার বাড়িতে পরিবারের সঙ্গে বসে টিভিতে শপথ-অনুষ্ঠান দেখেন। কিন্তু ভাবনা-চিন্তা চলছে প্যারেড নিয়ে। এই শপথ-অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষ প্যারেডে অংশ নেন। কিন্তু এ বার করোনা-সংক্রমণের আশঙ্কায় বাইডেন-হ্যারিস আর্জি জানিয়েছেন, অন্য প্রদেশ থেকে আমেরিকার মানুষ যেন রাজধানীতে না আসেন। ওয়াশিংটনের কয়েকটি বড় রাস্তায় কী ভাবে ছোঁয়াচ বাঁচিয়ে প্যারেড করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানিয়েছেন ভার্গিস।

রীতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে চা খেয়ে শপথ নেন নতুন প্রেসিডেন্ট। কিন্তু এ বার তা হবে কি না, তা জানা নেই টিম বাইডেনের। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে আসবেন কি না, তা-ও তাঁরা জানেন না। ট্রাম্প গত রবিবার তাঁর পছন্দের এক আমেরিকান টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘‘এ নিয়ে কোনও মন্তব্যই করতে চাই না।’’ তবে ইলেক্টোরাল কলেজের ঘোষণার পরেও এই নির্বাচনের ফলাফল যে তিনি এখনও মানছেন না, তার ইঙ্গিত মিলেছে। গত কালই হোয়াইট হাউসের প্রেস সচিব কেলি ম্যাকেনানি রুটিন সাংবাদিক বিবৃতিতে বলেছেন, ‘‘প্রেসিডেন্ট এখনও নির্বাচনী ফলাফল সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত।’’

তবে শুধু শপথগ্রহণ অনুষ্ঠানই নয়, করোনা আবহে নতুন প্রেসিডেন্টের যে কোনও প্রশাসনিক কাজ করাই একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে টিম বাইডেন। চূড়ান্ত গোপনীয়তার কারণে হোয়াইট হাউসে বেশির ভাগ জনপ্রিয় ভিডিয়ো লিঙ্কই কাজ করে না। সরকারি কর্মীদেরও নানা ধরনের সতর্কতা মেনে কাজ করতে হয়। এই পরিস্থিতিতে বাইডেনের পক্ষে গোপন ও স্পর্শকাতর নানা বিষয়ে ভিডিয়ো বৈঠক সারাটাও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লে গোটা ভবনটি ভাল করে স্যানিটাইজ় করা হবে বলে প্রশসানের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ ট্রাম্প-সহ বিদায়ী প্রশাসনের অনেক কর্তা-ব্যক্তিই এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা বিষয়ক দেশের মুখ্য পরামর্শদাতা তথা প্রবীণ চিকিৎসক অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, অবিলম্বে বাইডেন ও হ্যারিসকে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে তার দিন ক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com