রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনা নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে কোনো যাত্রী বহন করা যাবে না

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ২.৪৫ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

করোনা নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে কোনো যাত্রী বহন করা যাবে না। কোনো বিমান সংস্থা যদি এর ব্যত্যয় করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রাথমিকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব এয়ারলাইন্সকে এই বার্তাই দিয়েছে। বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কয়েকটি এয়ারলাইন্স যাত্রীদের পিসিআর নির্ভর কোভিড -১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করছে। এমন ঘটনাও ঘটেছে, করোনা পজিটিভ যাত্রীও নিয়ে এসেছে। কয়েকটি বিমান সংস্থাকে জরিমানাও করা হয়েছে।

এরমধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মালয়েশিয়া থেকে একজন করোনা রোগীকে বাংলাদেশে আনার অপরাধে এয়ার এশিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বেশি জরিমানা গুনতে হয় মালদিভিয়ান এয়ারলাইন্সকে। দুই লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করে ঢাকা ত্যাগের ছাড়পত্র দেয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতেই এই ব্যবস্থা। তাছাড়া যারাই বাংলাদেশে আসতে চাইবেন তাদের কাছে ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এয়ারলাইন্সগুলোকে করোনা নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বোর্ডিং পাস না দিতেও বলা হয়েছে।

ওদিকে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৮০ শতাংশের বয়স পঞ্চাশোর্ধ। সবমিলিয়ে মারা গেছেন সাত হাজার ৮৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com