রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চট্টগ্রামের শিশু মীমকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৮জনেরফাঁসি

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৩.২০ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় ৯ বছরের শিশু ফাতেমা আক্তার মীমকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে আটজনকে ফাঁসি ও এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি নগরীর আকবর শাহ এলাকা থেকে নিখোঁজ হয় কাশেম কলোনির বাসিন্দা রাবেয়া আক্তারের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ফাতেমা আক্তার মীম। সন্ধ্যা পর্যন্ত মীম ঘরে না আসায় খোঁজাখুঁজির পর মমতাজ ভিলার একটি ফ্ল্যাটে তাকে পাওয়া যায়। দুর্বৃত্তরা তাকে ফুসলে মমতাজ ভিলার খালি ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ সিঁড়ির নিচে ফেলে রাখে।

এ ঘটনায় পরদিন মীমের মা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করলে পুলিশ মমতাজ ভবনের কেয়ারটেকার মনিরুল ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে অন্য আসামিদের গ্রেপ্তার করে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবু নাসের জানান, আট আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পলাতক রয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মনিরুল ইসলাম মনু, বেলাল হোসেন বিজয়, রবিউল ইসলাম রুবেল, হাবিবুল ইসলাম লিটন, আকরাম মিয়া, মো. সুজন, মো. মেহরাজ টুটুল। এ ছাড়া শাহদাত হোসেন সৈকত নামের এক আসামি পলাতক রয়েছে।

আদালতের রায় শুনে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত মীমের মা রাবেয়া আক্তার। তিনি বলেন, দ্রুত মামলা কার্যকর করা হলে নিহত মেয়ের আত্মা শান্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com