বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানকে আক্রমণ থেকে বিরত রাখতে মধ্যপ্রাচ্যে দুটি বি -২২ এইচ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১১.১০ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে দুটি বি -২২ এইচ বোমারু বিমান পাঠিয়েছে। এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মতে, ঐ অঞ্চলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানকে সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখতে চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ নেয়া হয়।

“কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নয়; ইরানকে বিরত রাখতে বিমানগুলো পাঠানো হয়েছে।” নাম প্রকাশ না করার শর্তে ঐ সামরিক কর্মকর্তা ভিওএকে জানিয়েছেন, সম্প্রতি ইরাকে “ঝামেলার কিছু ইঙ্গিত পেয়েছে যে ইরান বা ইরান-সমর্থিত বাহিনী আক্রমণের পরিকল্পনা করতে পারে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের সংখ্যা ক্রমাগত হ্রাস এবং ইরানের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার এক বছর পূর্ণ হবার কারণে এই অতীব ঝুঁকিপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে মনে করছেন ঐ শীর্ষ কর্মকর্তা।

ঐ দুটি বোমারু বিমান লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে রওনা দেয় তবে কোথাও কোন বোমা নিক্ষেপ করা হয়নি বলা জানানো হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এর এক বিবৃতি অনুসারে, ঐ অঞ্চলে আগ্রাসন রোধ এবং মিত্রদের আশ্বাস দেয়ার লক্ষে ঐ অভিযানের পরিকলনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com