বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতা গ্রহণ সম্পর্কে ট্রাম্প এখনও সন্দিহান

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ১১.০৭ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ১৬০ কিলোমিটার দূরত্বে এবং তার চাইতে বেশি রাজনৈতিক দূরত্বে অবস্থিত নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস মহামারির উপর আলোকপাত করে মঙ্গলবার দুটি পৃথক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তবে বাইডেনের ক্ষমতা গ্রহণ সম্পর্কে ট্রাম্প এখনও সন্দিহান । হোয়াইট হাউজের দক্ষিণ মিলনায়তনে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে নিশ্চিত করা হয় যে আমেরিকানরা যেন করোনাভাইরাসের টীকার নাগাল পেতে অগ্রাধিকার পান যদিও এটা পরিস্কার নয় যে তা কিভাবে কার্যকর করা হবে।

 

হোয়াইট হাউজের মতে এই আদেশ বলে স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রীকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে আমেরিকানদের যেন কভিড ১৯ ‘এর টীকার বিষয়ে অগ্রাধিকার দেয়া হয় । তবে হোয়াইট হাউজ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।

এই আদেশ সই করার আগে প্রেসিডেন্ট ফেডারেল সরকারের Operation Warp Speed টীকা বিতরণ দল এবং তার করোনাভাইরাস টাস্ক ফোর্সের সঙ্গে ব্যাপক ভাবে টীকা দেয়ার বিষয়ে তাঁর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেন আগামি কয়েক মাসের মধ্যেই ভাইরাসে সংক্রমণের সংখ্যা কমে আসবে।

এটাই হচ্ছে আধুনিক যুগের ওষুধের যাদুকরি প্রভাব। একজন সংবাদদাতা যখন জানতে চান যে মঙ্গলবারের এই হোয়াইট হাউজের অনুষ্ঠানে নব নির্বাচিত প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক টীমকে কেন আমন্ত্রণ জানাও হয়নি , প্রেসিডেন্ট বলেন যে এমনতো কোন নিশ্চয়তা নেই যে ২০ শে জানুয়ারি বাইডেন দায়িত্ব নেবেন। ট্রাম্প জোর দিয়েই বলেন আমরা জিতেছি এবং আশা করছি আগামি প্রশাসন হবে অবিচ্ছিন্ন ভাবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প অবশ্য চূড়ান্ত ভাবে সরাসরি ভোটের হিসেবে এবং ইলেক্টরাল কলেজ ভোটে বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com