বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য পরিচর্যা টীমের সদস্যদের নাম ঘোষণা করেছেন জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ১১.০২ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্য পরিচর্যা টীমের সদস্যদের নাম ঘোষণা করেছেন, যাঁরা সকলেই বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত এ দেশের চ্যালেঞ্জ দ্রুত মোকাবিলা করবেন। এখানে প্রায় ৫ লক্ষ মানুষ এই করোনায় সংক্রমিত হয়েছেন হয়েছেন ,মারা গেছেন ২,৮৩,০০০ লোক। বাইডেন, যিনি ২০ শে জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন, এই মহামারি নিয়ন্ত্রণের সংকল্প ব্যক্ত করেছেন এবং তাঁর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার প্রথম ১০০ দিন জনসমক্ষে মাস্ক পরার জন্য সকল আমেরিকানকে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনাভইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে কোন কোন দিন এ সংখ্যা এমনকী দুই লক্ষ ছাড়িয়ে যাচ্ছে ।

যদিও দেশের কোন কোন অংশে আমেরিকানরা মাস্ক পরেননি, ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেন বলেন মাস্ক পরা ,  কোন রাজনৈতিক বিবৃতি নয়, এটি হচ্ছে দেশপ্রেমমূলক কাজ।

বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে ১০ কোটি টীকা প্রদানের লক্ষ্য স্থির করেছেন এবং এটা নিশ্চিত করতে চাইছেন যেঐ সময়ে দেশের অধিকাংশ স্কুল খুলে দেয়া হবে। বাইডেন স্বাস্থ্য পরিচর্যাকে কিছু লোকের সুবিধা নয় , সকলের অধিকার বলে উল্লেখ করেন ।

তিনি বলেন যে এই মহমারি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কোন প্রচেষ্টাই বাদ দেবেন না। বাইডেন সাবেক কংগ্রেস সদস্য জ্যাভিয়ের বেসেরাকে তাঁর স্বাস্থ্য ও জনসেবা বিভাগের মন্ত্রীপদে নিয়োগ দিয়েছেন যিনি আগামি দিনগুলোতে করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com