বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাজ্যে আরো ১৭ হাজার ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১.১১ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে আরো ১৭ হাজার ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন।
রোববার প্রকাশিত সরকারি তথ্য উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
দেশটিতে আরো ২৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ২৪৫ জন।
এদিকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় নটিংহাম সিটিতে বড়ো দিনকে সামনে রেখে অতিরিক্ত ভীড় এড়াতে মেলোর্স গ্রুপের একটি মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। ওই এলাকায় তৃতীয় ধাপের নিষেধাজ্ঞা চলছে।
এছাড়া লন্ডনের কেন্দ্রস্থলে বিখ্যাত হ্যারডস ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে প্রচন্ড ভীড়ে করোনার নিয়ম ভাঙায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে ইংল্যান্ডে বর্তমানে তিন স্তর বিশিষ্ট নিষেধাজ্ঞা চলছে। এর আগে মাসব্যাপী চলা লকডাউন ২ ডিসেম্বর শেষ হয়েছে। লন্ডন দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
নতুন নিয়মে দোকান পাট পুনরায় খোলার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা যেখানে রয়েছে সেখানে বার ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com