বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সকল আমেরিকানের জন্য প্রযোজ্য অর্থনীতি গড়ে তুলবো : জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৫.৫৯ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই সংকল্প ব্যক্ত করেন যে ২০ শে জানুয়ারী তাঁর ক্ষমতা গ্রহণের সময় থেকে তিনি এমন এক নতুন আমেরিকান অর্থনীতি গড়ে তুলবেন যা সকল আমেরিকানের জন্য কার্যকর হবে। বাইডেন তাঁর নিজের শহর ডেলাওয়ারের উইলমিংটনে বলেন, আমি জানি সময় খুব কঠিন কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে সাহায্য পথেই রয়েছে। তিনি ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেনকে অর্থ মন্ত্রী পদে মনোনীত এবং অন্যান্য অর্থনৈতিক উপদেষ্টাদের পরিচিতি দানকালে এ কথা বলেন।

বাইডেন কংগ্রেসকে বলেন জানুয়ারিতে নব নির্বাচিত বিধায়করা তাদের দায়িত্ব নেয়ার আগেই ডিসেম্বরেই যেন কংগ্রেস সদস্যরা বড় রকমের ত্রাণ প্যাকেজ অনুমোদন করেন। শ্রমিক ও ব্যবসাজীবিদের জন্য দেয় ত্রাণ প্যাকেজ কয়েক মাস ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে কারণ এ নিয়ে কংগ্রেসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তিনি বলেন তাঁর অর্থনৈতিক উপদেষ্টাদের টিম এ অবস্থাথেকে সকলের উদ্ধারের উপায় তৈরি করবে এবং অর্থনীতিকে আবার চাঙ্গা করে তুলবে।

অর্থমন্ত্রী পদে ইয়েলেন সেনেটের অনুমোদন পেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে প্রথম নারী যিনি অর্থ বিভাগ পরিচালনা করবেন। ইয়েলেন ছাড়াও তিনি নীরা ট্যান্ডেনকে সরকারের বাজেট ও ব্যবস্থপনা দপ্তরের পরিচালক পদে নিয়গের ঘোষণা দেন। নীরা বর্তমানে সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস নামের ওয়াশিংটনের একটি উদারপন্থি গবেষণা ও তদ্বির গোষ্ঠির প্রেসিডেন্ট ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com