মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মডেল অভিনেত্রী সুস্মি আহসান

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ২.৪৬ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনয় শুরু হয়েছিল মুরাদ পারভেজ এর ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ দিয়ে। প্রথম নাটকেই সাবলিল অভিনয়ে সবার নজর কেড়েছিলো। এরপর একই পরিচালকের একক নাটক ‘সেই রাতে বৃষ্টি ছিলো’তে সজল এর সাথে জুটি বেধে তার অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন। এই নাটকে একটি অতি প্রাকৃত চরিত্রে তাকে দেখা গিয়েছিলো। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হলেন, শর্ট ফিল্ম ‘বিউটি-২’ এবং ‘অন্তহীন’ তাকে নিয়ে গেল ভিন্ন মাত্রায়। ধীরে ধীরে শিখতে থাকলেন অভিনয়ের কলা কৌশল। তারপর অনেক দিন বিরতী। গ্রাজুয়েশন করার জন্য চলে গেলেন চায়নায়।
হঠাৎ বৈশ্বিক প্যান্ডোমিক করোনার কারনে দেশে ফিরতে বাধ্য হলেন। এরপর শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’র কাজ। ড. মাহফুজুর রহমান এর উপন্যাসের চরিত্র কল্পনা ব্যানার্জীকে দর্শকের কাছে জীবন্ত করে তুললেন। ১৯৬৫ সাল। এই সময়ের একটা মধ্য বিত্ত হিন্দু ব্রাহ্মণ ঘরের নারী চরিত্রে সত্যিই তাকে দারুন মানিয়ে যায়। যেমন প্রেমময়ী, তেমনি কৌশলী ত্রিমাত্রিক চরিত্র। আর কি তার বাচিক অভিনয় এবং কি আঙ্গিক অভিনয় দুটোতেই তিনি পারঙ্গম। প্রিওডিকাল গেট আপ-এ মেক আপ-এ সত্যিই দারুন। বোঝাই যায় এই চরিত্রে অভিনয়ের জন্য ছিল তার যথেষ্ঠ প্রস্তুতী। আর তাই অনেক অভিনেতা আভিনেত্রীদের মাঝে তাকে সবার থেকে আলাদা করে চোখে পড়েছে। জয় হোক সুস্মি আহসান এর। ধারাবাহিক-টি প্রচার হছে এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com