বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোগাদিশুতে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১২.৪৪ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

গতকাল মোগাদিশুতে এক প্রচন্ড বিস্ফোরণে অন্তত সাত জন নিহত এবং আরও দশজন আহত হয়েছে বলে সোমালি পুলিশ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফার মিলার, সোমালী রাজধানীতে অঘোষিত সফর শুরুর ঘন্টা কয়েক পরেই আন্তর্জাতিক বিমান বন্দরের কাছেই একটি জনপ্রিয় আইসক্রিম পার্লারে আত্মঘাতী বোমাবাজটি নিজের শরীরে বোমা ফাটায়। আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব উগ্রপন্থী গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করে। সোমালি সরকারকে উৎখাত এবং কট্টর ইসলামি শারিয়া আইন আরোপের প্রচেষ্টায় আল শাবাব মোগাদিশুতে প্রায়ই এই ধরণের আক্রমণ চালিয়ে থাকে।

পেন্টাগন গতকাল জানায় যে, মিলার মোগাদিশুতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যক্তিবর্গ এবং ঠিকাদারদের সঙ্গে দেখা করে তাঁদের পরিষেবার জন্য ধন্যবাদ জানান এবং উগ্রপন্থী গোষ্ঠিগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার মিলার সোমালিয়ার রাজধানী এবং নিকটবর্তী জিবুতিতে একটি সেনাশিবিরে থ্যাংক্স গিভিং ডে উদযাপন করেন। এ রকম খবর পাওয়ার পর যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মোগাদিশুতে সোমালি জাতীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তাদানকারী যুক্তরাষ্ট্রের সাড়ে সাত শ সামরিক ব্যক্তিকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা করছেন, মিলার সেখানে এই আকস্মিক সফরে গেলেন।

সোমালিয়ার সরকারি কর্মকর্তা এবং বিরোধী নেতারা গতকালের এই আক্রমণের তীব্র নিন্দে করেন। সোমালি প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন রোবল ঘটনার যারা শিকার তাদের স্বজনদের কাছে শোকবার্তা পাঠান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে সোমালিদের প্রতি আহ্বান জানান। সোমালি পুলিশ বলছে, নিহতদের মধ্যে রয়েছেন আদিস আবাবা এবং ইথোপিয়ার সোমালি দূতাবাসের কর্মীসহ তরুণ পেশাজীবিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com