বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের শিরদাঁড়া শক্ত রাখতে হবে : বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১.৩৪ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল আমেরিকানদের বলেন, ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের শিরদাঁড়া শক্ত রাখতে হবে এবং তিনি তাদের আশ্বস্ত করেন যে, আমেরিকা এই যুদ্ধে হার মানবে না। গতকাল থ্যাংকস গিভিং এর ছুটির প্রাক্কালে বাইডেন প্রতিশ্রুতি দেন যে, সত্যিকারের আশা রয়েছে, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। এটা চিরকাল থাকবে না। তিনি বলেন করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম টীকা ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যাবে এবং সংকল্প ব্যক্ত করেন যে, যত দ্রুত সম্ভব গোটা দেশের মানুষকে টীকা দেওয়া হবে। নিজের শহর ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন যে, এরই মধ্যে আমেরিকানদের সাবধানতা অবলম্বন করতে হবে যা অনেকেই পালন করতে চাননি কিংবা ইচ্ছেকৃত ভাবে অগ্রাহ্য করেছেন, যেমন অন্যদের সঙ্গে শারিরীক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরা এবং দলবদ্ধ ভাবে জড়ো না হওয়া।

বাইডেন বলেন সারা জীবন তিনি থ্যাংকস গিভিইং‘এর দিনে বিশাল পরিবার নিয়ে একত্রিত হয়েছেন কিন্তু এবার তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, আগামি ফার্স্ট লেডি জিল বাইডেন, তাঁদের কন্যা অ্যাশলি এবং জামাতা হাওয়ার্ড ক্রিন। বাইডেন, যাঁর অভিষেক ২০শে জানুয়ারি, বলেন দেশ এক দীর্ঘ, কঠিন শীতের মুখোমুখি। বাইডেন বলেন, আমরা এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে রয়েছি, একে অপরের বিরুদ্ধে নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com