বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি মারা গেলেন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১.২৯ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি ৮৪ বছর বয়সে মারা গেছেন। তাঁর জাতীয় উম্মা পার্টি আজ এক বিবৃতিতে জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতে তিন সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর তিনি করোনাভাইরাসে মারা যান। গত মাসেই তাঁকে করোনাভাইরাসে পজিটিভ বলে সনাক্ত করা হয়।

১৯৮৯ সালে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী থাকার সময়ে এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার আবার ক্ষমতা দখল করেন। তিনি তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর গত বছর একটি অভূত্থানে তিনি নিজেই ক্ষমতাচ্যুত হন। তবে সুদানে নেতৃত্বের এই সব পরিবর্তনের মধ্যেও আল মাহদি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উম্মা পার্টি এক বিবৃতিতে বলেছে যে, সুদানের ওমদুরমান শহরে শুক্রবার মাহদিকে সমাহিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com