রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩টি মামলা র‌্যাবের

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৪.৫৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডার বাসা থেকে মদ, বিদেশি মুদ্রা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, র‌্যাব বাদী হয়ে রবিবার বিশেষ ক্ষমতা আইন, মাদক আইন এবং অস্ত্র আইনে বাড্ডা থানায় মামলা তিনটি দায়ের করেছে।

এর আগে এদিন গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব। শনিবার অভিযান চালিয়ে বাড্ডার বাসা তাকে আটক করা হয়।

ওসি জানান, রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে স্থানীয়ভাবে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত ওই ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও বিপুল পরিমান বিদেশি মুদ্রা উদ্ধারের দাবি করে র‌্যাব।

১০ দেশের ৯ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৮ কেজি ওজনের ৬০০ তোলা স্বর্ণ এবং নগদ ১.৯ কোটি টাকা তার বাসা থেকে উদ্ধারের কথা জানায় এই এলিট ফোর্স।

র‌্যাব জানায়, মনির ১৯৯০-এর দিকে গাউসিয়া মার্কেটের এক দোকানে বিক্রয় কর্মী ছিলেন এবং পরে তিনি ক্রোকারিজ ও লাগেজের ব্যবসা শুরু করেন।

তিনি কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতেন। পরে ঢাকা-সিঙ্গাপুর ও ভারতের মধ্যে স্বর্ণ চোরাচালানে জড়িয়ে যান।

মনিরের নামে বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২০০ প্লট এবং তিন কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে।

গোল্ডেন মনির হিসেবে পরিচিত মনির হোসেন একজন হুন্ডি ব্যবসায়ী ও জমির দালাল। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com