বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইথোপিয়ার সংঘাত রোধে আফ্রিকান ইউনিয়নের উদ্যোগ

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১২.১৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

ইথোপিয়ার টাইগ্রে অঞ্চলে সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ নিস্পত্তির লক্ষ্যে মধ্যস্থতার জন্যে আফ্রিকান ইউনিয়ন তিন জন উচ্চ পর্যায়ের দূতের নাম ঘোষণা করেছে।আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা গতকাল ইথোপিয়ার প্রেসিডেন্ট সালেওয়ার্ক জুয়েদেকে জানান যে, তিনি মোজাম্বিকের প্রাক্তন প্রেসিডেন্ট জোয়াকিম চিসানো, লাইবেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট কাগালেমা মত্লানথেকে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে ইথোপিয়ায় এই সংঘাত বন্ধ করতে বিভিন্ন পক্ষের মধ্যে আপোষ আলোচনা শুরু করার জন্য নিযুক্ত করেছেন।

এ দিকে জাতিসংঘের মহসচিব আন্তোনিও গুয়েতেরেস শুক্রবার রাতে জারি করা এক বিবৃতিতে এই নিয়োগকে স্বাগত জানিয়ে রামাফোসাকে তাঁর এই উদ্যোগের জন্য অভিনন্দিত করেন এবং জাতিসংঘের পূর্ণ সমর্থনদানের কথা বলেন, যাতে করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ ইথোপিয়ার ভবিষ্যত নিশ্চিত করা যায়।

গুয়েতেরেস ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে এই শান্তি উদ্যোগের সুবিধা করে দেয়ার জন্য প্রশংসা করেন। তবে প্রায় তাৎক্ষণিক ভাবেই ইথোপিয়া অস্বীকার করে যে, এই দূতেরা সরকার এবং উত্তরের টাইগ্রে অঞ্চলের মধ্যে কোন রকম মধ্যস্থতা করবেন। তারা মধ্যস্থতার এই খবরকে ভূয়া সংবাদ বলে অভিহিত করে। ৪ঠা নভেম্বর এ্ সংঘাত শুরু হবার পর থেকে টাইগ্রে অঞ্চলে ইথোপিয়ার সেনাবাহিনী স্থানীয় বাহিনী সঙ্গে লড়াই করে যাচ্ছে। সেই থেকে শত শত লোক নিহত হয়েছে এবং হাজার হাজার লোক সুদানে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com