বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৮.২৫ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এখনও পর্যন্ত সরকারি ভাবে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিস্ফোরণ ও রকেট হামলার একাধিক শব্দের কারণে এখনও ভয়ে কাঁটা হয়ে আছে আফগানিস্তানের কাবুল শহরের গ্রিন জোন এলাকা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দু’টি বাড়িতে রকেট হামলার মতো গর্ত তৈরি হয়েছে। ঘন বসতিপূর্ণ এই এলাকায় রয়েছে দেশের ও বিদেশের একাধিক সংস্থার দফতরও। সেই কারণেই বিস্ফোরণের পর চিন্তা বেড়েছে প্রশাসনের।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘শনিবার  সকালে দু’টি পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় এক জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। তিন জন ঘটনায় আহত হয়েছেন।’’ শেষ কয়েক মাসে কাবুলে হামলার সংখ্যাধিক্য বেশ কিছুটা কমেছে। শনিবারের বিস্ফোরণের দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে এর মধ্যেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে তালিবানদের মধ্যস্থতাকারীদের আলোচনায় বসার কথা রয়েছে। সেই আলোচনায় থাকার কথা আফগান সরকারেরও। সেই সূত্রেই তালিবানরা জানিয়েছে, তারা আর শহরের জনবহুল এলাকায় হামলা চালাবে না। তা হলে কাবুলের এই হামলার পিছনে কাদের হাত রয়েছে— প্রশ্ন ভাবাচ্ছে  সব পক্ষকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com