মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কেন্দ্রীয় কারাগারে ‘ভালোবাসা প্রীতিলতা’র শুটিংয়ে তিশা

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০, ২.৩৯ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 আল সামাদ রুবেলঃ রাজধানীর পুরানো কেন্দ্রীয় কারাগারে ‘ভালোবাসার প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিং করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যাকে এ চলচ্চিত্রে বীরকন্যা প্রীতিলতার চরিত্রে দেখা যাবে। স্বদেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল সেই ইতিহাসকে ধারণ করে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামানিক। অক্টোবরের মাঝামাঝির দিকে প্রথম লটের শুটিংয়ের গত ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকা আরমানিটোলা ও বকশি বাজারের পুরানো কেন্দ্রীয় কারাগারে দ্বিতীয় লটের শুটিং হয়েছে।

আলীপুর কারাগারে বন্দি থাকা বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসকে দেখতে বেশ কয়েকবার গিয়েছিলেন প্রীতিলতা। সেই দৃশ্য তুলে আনতেই কেন্দ্রীয় কারাগারে আলীপুর কারাগারের আবহে দৃশ্যধারণ করা হয়েছে বলে জানালেন নির্মাতা প্রদীপ ঘোষ। তিনি গণমাধ্যমকে জানান, সোমবার দ্বিতীয় লটের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

২৮ নভেম্বর থেকে চট্টগ্রামে তৃতীয় লটের দৃশ্যধারণ শুরু হবে। এই লটে ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু এলাকায় শুটিং হবে। জানুয়ারির মধ্যেই ছবির দৃশ্যধারণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে করে আত্মাহুতি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com