বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প ইরানের একটি পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ২.৪৮ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পরেও গদি ধরে রাখতে মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। গত সপ্তাহে তিনি তাঁর এই পরিকল্পনার কথা জানালে তাঁর প্রশাসনই তাঁকে নিরস্ত করে। ইরানের প্রধান পরমাণু কেন্দ্রটি রয়েছে নাতাঞ্জে।

দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’কে এ কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসনেরই এক পদস্থ অফিসার। দৈনিকটি জানিয়েছে, গত বৃহস্পতিবার এক শীর্ষ পর্যায়ের বৈঠকে তাঁর এই ইচ্ছা প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। উদ্দেশ্য ছিল, ইরানকে আক্রমণ করে যদি আমেরিকার নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলা যায়। বৈঠকে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, নবনিযুক্ত তদারিক প্রতিরক্ষাসচিব ক্রিস্টোফার মিলার এবং সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি।

ট্রাম্প প্রশাসনের ওই অফিসার জানিয়েছেন, বৈঠকে অন্য যাঁরা হাজির ছিলেন তাঁদের বেশির ভাগই ইরানের পারমাণবিক কেন্দ্রে এখন আঘাত হানার বিরোধিতা করেন। তাঁদের যুক্তি ছিল এতে হিতে বিপরীত হবে। ওই আঘাত হানার প্রেক্ষিতে বড়সড় সংঘর্ষ বেঁধে যেতে পারে। তাতে বিশ্বের জনমত আরও বেশি করে ট্রাম্পের বিপক্ষে চলে যেতে পারে। আরও বিমুখ হয়ে পড়তে পারেন আমেরিকার নাগরিকরাও।

অফিসারের কথায়, ‘‘ইচ্ছা প্রকাশ করে উনি (প্রেসিডেন্ট ট্রাম্প) সকলের মতামত জানতে চেয়েছিলেন। তখন প্রায় সকলেই ওঁকে বোঝান এটা এখন করা উচিত হবে না। সব শুনে উনিও আর না এগনোরই সিদ্ধান্ত নেন।

এই খবরের সত্যাসত্য নিয়ে হোয়াইট হাউস এখনও পর্যন্ত ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ৪ বছরের শাসনকালের প্রায় গোটাটাই ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক থেকেছেন। তেহরান সন্ত্রাসবাদীদের অর্থ ও অস্ত্রের মদত জোগাচ্ছে এই অভিযোগ তুলে অন্য দেশগুলি যাতে ইরানের তেল কেনা বন্ধ করে তার জন্য নিরন্তর চাপ সৃষ্টি করে গিয়েছে তাঁর প্রশাসন। ভারতও সেই চাপ এড়াতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com