বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে কভিড ১৯ এ সংক্রমনে একদিনের নতুন রেকর্ড সৃষ্টি

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১২.১৫ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে কভিড ১৯ এ সংক্রমনে এবং হাসপাতালে ভর্তি হবার ক্ষে্ত্রে আবার একদিনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী গত শুক্রবার একদিনেই নতুন করে ১,৭০,০০০ লোক সংক্রমিত হয়েছে, এবং জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে আগের দিনের তুলনায় এ সংখ্যা কুড়ি হাজার বেশি। বিভিন্ন অঙ্গরাজ্য জানিয়েছে রেকর্ড সংখ্যক ১৭ লক্ষ লোকের পরীক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট প্রায় এক কোটি সাত লক্ষ চল্লিশ হাজার লোক সংক্রমিত হয়েছ, যা বিশ্বে যে কোন দেশের সর্বাধিক সংখ্যক সংক্রমণ। মৃত্যুর হারের হিসেবেও যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের তূলনায় এগিয়ে আছে। শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২,৪৪,৩৫৭ জন মারা গেছে, মাত্র গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৩০০ লোক। কভিড ট্র্যাকিং প্রকল্পের হিসেব অনুযায়ী গত একদিনেই ৬৯,০০০ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষতঃ ক্যালিফোর্নিয়া এবং মধ্য-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এই সংক্রমণ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের সব চেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় কভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেছে এবং একই অবস্থা দক্ষিণের টেক্সাস অঙ্গরাজ্যে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের ইলিনয়, উইসকনসিন, মিশিগান এবং মিনেসোটা অঙ্গরাজ্যগুলো থেকেও এই সংক্রমণ বৃদ্ধির খবর আসছে। গতকাল ডনাল্ড ট্রাম্প অবশ্য করোনাভাইরাসের কার্যকর টীকা তৈরির ব্যাপারে অগ্রগতির প্রশংসা করেন।

সংবাদ মাধ্যম সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে তুলে ধরার ৬ দিন পর এ ছিল ট্রাম্পের প্রথম প্রকাশ্য মন্তব্য। ও দিকে ইউরোপেও প্রায় সর্বত্রই করোনাভাইরাস সংক্রমণ এবং এতে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com