বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৃহযুদ্ধ কবলিত ইথিওপিয়ায় বিপদের মুখে পড়েছেন বাংলাদেশের ১০৪ জন গার্মেন্ট কর্মী

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১২.১১ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

গৃহযুদ্ধ কবলিত ইথিওপিয়ায় বিপদের মুখে পড়েছেন বাংলাদেশের ১০৪ জন গার্মেন্ট কর্মী। জরুরি ভিত্তিতে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের ডিবিএল নামের কোম্পানী ইথিওপিয়ার ট্রাইগ্রে অঞ্চলে একটি পোশাক কারখানা চালু করে ২০১৮ সনে। এই শ্রমিকরা সেখানেই কর্মরত। কিন্তু হঠাৎ করেই লড়াই তীব্র হয়ে যাওয়ায় এই শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন হয়ে পড়েছে।


ইরিত্রিয়া ও সুদান সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে এর অবস্থান হওয়ায় গৃহযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। শত শত মানুষ সেখানে ইতোমধ্যেই প্রাণ দিয়েছেন। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই অঞ্চলে খাদ্য ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারছে না। এর ফলে সেখানে এক ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে।

এই অবস্থায় বাংলাদেশি কোম্পানী ডিবিএল শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ এরই মধ্যে কারখানা চত্ত্বরে বোমা পড়েছে। ফুরিয়ে যাচ্ছে খাদ্যের মজুত। কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। ইথিওপিয়ায় মনোনীত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেছেন, এই শ্রমিকদের সরিয়ে নেয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com