বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জঙ্গি দমনে মেঘালয়, আসাম সীমান্তে সেনা অভিযান

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৯.১০ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমাতে গত ৯ মাস ধরে মেঘালয়, অসম  সীমান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে হানা দিয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করছে। এর ফলে প্রবল চাপে পড়েছে উলফা-সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা।

বাধ্য হয়ে অনেকেই আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফেরার চেষ্টা করছে। এবার সেই কাজই করল উলফার সেকেন্ড ইন কমান্ড দৃষ্টি রাজখোয়া। বর্তমানে সে সেনা গোয়েন্দাদের হেফাজতে রয়েছে এবং খুব তাড়াতাড়ি তাকে অসমে নিয়ে আসা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল উলফা প্রধান পরেশ বড়ুয়ার অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত এই জঙ্গি নেতা।

কয়েক সপ্তাহ আগে সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বলে খবর পায় ভারতীয় সেনা গোয়েন্দারা। এরপর তার সন্ধানে মেঘালয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com