মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অনলাইনে মূল্য সংযোজন কর দাখিলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ২.৪৫ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

কোভিড-১৯ মহামারির মধ্যে প্রতিমাসে অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের সংখ্যা ৮ থেকে ১০ হাজার করে বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে গত সেপ্টেম্বর মাসে রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৪৬, যা মোট ভ্যাটদাতার প্রায় ৬০ শতাংশ।
ভ্যাট প্রশাসন আশা করছে যেভাবে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,তাতে চলতি অর্থবছরের শেষ নাগাদ সকল ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়ায় চলে আসবে।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বুধবার  বলেন,ভ্যাট রিটার্ন প্রক্রিয়া সহজ হওয়ায় অনলাইনে রিটার্ন দাখিল প্রতিনিয়ত বাড়ছে। প্রতি মাসে যেভাবে রিটার্ন দাখিল বাড়ছে, এতে করে আশা করছি আগামী ডিসেম্বর নাগাদ ৮০ শতাংশ এবং চলতি অর্থবছর শেষে সকল ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল করবেন।
তিনি জানান,গতবছরের অক্টোবর মাসে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল মাত্র ২২ হাজার ৭৩২,যেটা চলতি বছরের সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৪৬। গত জুলাই মাসে এর সংখ্যা ৫০ হাজার ৩০০।
বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ১৪ হাজার। তবে এর মধ্যে অনেক প্রতিষ্ঠানের একাধিক নিবন্ধন রয়েছে। মোস্তাফিজুর রহমান জানান, যেসব প্রতিষ্ঠানের একাধিক নিবন্ধন রয়েছে, সেগুলো আমরা বাতিল করব। এতে প্রায় ৩০ হাজার নিবন্ধন বাতিল হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে এক লাখ প্রতিষ্ঠান রিটার্ন বা দাখিলপত্র জমা দেন। যার মধ্যে অনলাইনে দাখিল করেন ৬৮ হাজার।
মোস্তাফিজুর রহমান মনে করেন অটোমেশন প্রক্রিয়া জোরদার হওয়ায় অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ানোর জন্য ভ্যাট কমিশনারেটগুলো এক ধরনের প্রতিযোগিতা শুরু করেছে। পাশাপাশি ভ্যাটদাতারাও সহজ পদ্ধতিতে রিটার্ন দাখিলের প্রক্রিয়া অনুসরণ করছে।
কুমিল্লা ও যশোর কমিশনারেট অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যায় এগিয়ে রয়েছে। এই দুই কমিশনারেটের ৯০ শতাংশ ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com