বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের সাধারণ নির্বাচনে সুচির নেতৃত্বাধীন এনএলডি দ্বিতীয়বারের মতো বিজয়ী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১.২০ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

৮ নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে। মিয়ানমারের নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, সুচির দল এনএলডি ২০২০-এর নির্বাচনে পার্লামেন্টের ৫০০ আসনের মধ্যে ৩৯৯টি আসন পেয়েছে। ২০১৫ সালে প্রথমবারের নির্বাচনে এনএলডি পেয়েছিল ৩৯০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। তবে এই নির্বাচনে রোহিঙ্গাসহ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোটাধিকার ছিল না। আর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ সক্রিয়বাদী নানা সংগঠন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র, জাপানসহ অনেক দেশ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে। তবে ঢাকায় বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন, এই নির্বাচনে অং সান সুচি বিজয়ী হয়েছেন, অন্যদিকে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা শরণার্থীরা।
মিয়ানমারের সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, রাখাইন ও রোহিঙ্গা বিষয়ক লেখক-গবেষক এবং খ্যাতিমান বিশেষজ্ঞ ড. সি আর আবরার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com