বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শীর্ষ রিপাবলিকানরা ট্রাম্পের চ্যালেঞ্জকে সমর্থন করছেন

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৯.৪৭ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শীর্ষ রিপাবলিকান নেতারা নির্বাচনের বিষয়ে প্রতিকুল অবস্থায়ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনি লড়াইয়ে তাঁকে সমর্থন করছেন। ট্রাম্প দাবি করছেন যে ভোট গ্রহণে ব্যাপক জালিয়াতি করা হয়েছে যা না হলে ডেমক্র্যাট জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশিত বিজয় হতো না। মুষ্টিমেয় বর্তমান কয়েকজন রিপাবলিকান বিধায়ক এবং প্রাক্তন রিপাবলিকান কর্মকর্তাদের অনেকেই গত সপ্তায় জাতীয় নির্বাচনে বাইডেনের বিজয় স্বীকার করেছেন।

তবে শীর্ষ দু জন রিপাবলিকান বিধায়ক সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল এবং প্রতিনিধি পরিষদের নেতা কেভিন ম্যাকার্থী বলছেন ট্রাম্পের উচিত্ হবে না নির্বাচনের ফলাফল মেনে নেয়া যখন তাঁর নির্বাচনী দল ভোট প্রদান এবং ভোট গণনার বিষয়ে অনিয়মের অভিযোগ এনে মামলা করছে।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরে যখন জানতে চাওয়া হয় যে তিনি কি নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের টিমের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে সহযোগিতা করবেন তখন তিনি বলেন, “দ্বিতীয় দফা ট্রাম্প প্রশাসনের কাছে নির্বিবাদেই ক্ষমতা হস্তান্তর করা হবে”।

এ পর্যন্ত ট্রাম্প অবশ্য ৫ টি আইনি লড়াইয়ে হেরে গেছেন এবং গোটা দেশে বিচারাধীন আরও সম্ভবত ডজন খানেক মামলা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প অবশিষ্ট মামলাগুলোর মধ্যে কয়েকটিতে বিজয়ী হলেও, ভোট সংখ্যার সামান্য রদবদল সত্বেও বাইডেনের বিজয় ছিনিয়ে নেয়া যাবে না।

রিপাবলিকান দলের ৩১ জন সাবেক সদস্য এক খোলা চিঠিতে ভোটে জালিয়াতির বিষয়ে ট্রাম্পের অভিযোগের নিন্দে করেছেন এবং তাঁকে পরাজয় স্বীকার করে নিতে বলেছেন। স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের প্রাক্তন চার জন প্রধান বলেছেন ট্রাম্পের এই আইনি লড়াইয়ের কারণে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরণের এই প্রক্রিয়া বিলম্বিত হওয়া উচিত্ নয়। বাইডেনও ভোট কারচুপির ব্যাপারে ট্রাম্পের দাবি অবজ্ঞা করে তাঁর প্রশাসনের প্রথম দিকের কাজ শুরু করে দিয়েছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com