বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে শীর্ষ আল ক্বায়দা নেতা নিহত

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৯.৩৯ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানে কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে গোয়েন্দা বিভাগের নেতৃত্বে পরিচালিত নিরাপত্তা তত্পরতায়, ইরানের সীমান্ত সংলগ্ন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একজন শীর্ষ আল ক্বায়দা নেতা নিহত হয়েছে। আফগান গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিদপ্তর এই নিহত লোকটিকে মোহাম্মদ হানিফ বলে চিহ্ণিত করেছে, যে কী না আব্দুল্লাহ নামেও পরিচিত এবং বলছে যে এই লোকটি সন্ত্রাসীদের আঞ্চলিক চক্রজাল AQIS এর সঙ্গে সম্পৃক্ত।

ঐ পরিদপ্তর জানিয়েছে হানিফ প্রতিবেশী পাকিস্তানের নাগরিক এবং তালিবান বিদ্রোহীদের এই বলে অভিযুক্ত করেছে যে তারা এই লোকটিকে আফগানিস্তানের ফারাহ প্রদেশে অভয় আশ্রয় দিয়েছিল । এখানেই এই অভিযান চালানো হয়।

এই জঙ্গি কমান্ডার নিকটবর্তী দুটি প্রদেশ হেলমান্দ এবং নিমরুজেও অভিযান চালাচ্ছিল এবং তালিবান বিদ্রোহীদের বোমা তৈরির সাজ সরঞ্জাম সরবরাহ করতো। গোয়েন্দা সংস্থার এই তত্পরতায় দু জন পাকিস্তানি নারীকেও গ্রেপ্তার করা হয় বলে নিরাপত্তা দপ্তর জানিয়েছে তবে তারা বিস্তারিত আর কিছু বলেনি , এই অভিযানের কোন তারিখও দেয়নি। তালিবানের একজন কর্মকর্তার সঙ্গে ভয়েস অফ আমেরিকা যোগাযোগ করলে তারা বলে , তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com