বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোজাম্বিকে সশস্ত্র জঙ্গিরা ৫০ জনের শিরশ্ছেদ করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৬.৩২ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলের এক গ্রামে আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত পাঁচ দিনের ব্যবধানে এতগুলো মানুষের শিরশ্ছেদ সবচেয়ে নৃশংস ও ভয়াবহ ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে। অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি ওই অঞ্চলে জঙ্গিরা যেসব হামলা বা নৃশংসতা চালিয়েছে এর মধ্যে সবশেষ এতগুলো মানুষের শিরশ্ছেদ সবচেয়ে নৃশংস ও ভয়াবহ।

২০১৭ সাল থেকেই গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন। এদিনের হামলার সময় গ্রাম থেকে যারা পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com