বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১১.১৭ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বেশকিছু কারণেই স্মরণীয় হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড পপুলার ভোট পেয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেইসঙ্গে দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত বটে, যিনি এই গৌরব অর্জন করলেন।

স্থানীয় সময় আজ শনিবার বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে ভোটের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যম দুটি বলছে, ব্যাটলগ্রাউন্ডখ্যাত পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জিতে গেছেন জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০টি। জয়ের ফলে এখানকার সব ভোট পেয়েছেন জো বাইডেন। আর এর মধ্য দিয়ে তিনি কাঙ্ক্ষিত ২৭০ ইলেকটোরাল ভোটের সংখ্যা ছাড়িয়ে গেলেন। এখন জো বাইডেনের মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে ২৭৩।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১৪। যদিও এখনো অ্যারিজোনা, জর্জিয়া ও নেভাদায় ভোট গণনা চলছে। এই তিনটি অঙ্গরাজ্য বাদ দিয়েই ট্রাম্পকে হারালেন বাইডেন। এর মধ্য দিয়ে ভোটযুদ্ধের অবসান হলেও শুরু হলো নতুন ইতিহাসের পথ চলার।

খুব সম্ভবত কমলা হ্যারিস ইতিহাসের এই পথে হাঁটা শুরু করেছিলেন সেদিনই, যেদিন ডেমোক্র্যাটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। তখন কৌতূহল তৈরি হয় সারাবিশ্বে— কে এই কমলা হ্যারিস? অবশ্য মার্কিন রাজনীতিক বিশ্লেষেকরা বলছিলেন, কমলাকে দিয়ে শ্বেতাঙ্গদের সঙ্গে অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভাজনের রাজনীতির ইতি টানতে চাইছেন ডেমোক্র্যাটরা।

ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিল রেখে সৌভাগ্য, সৌন্দর্য ও শক্তির দেবী লক্ষ্মীর প্রতীক আর সংস্কৃত শব্দ ‘কমল’ বা পদ্মফুলের সমার্থক শব্দে মেয়ের নাম কমলা রেখেছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্যামলা গোপালান।

১৯৬১ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে কমলা হ্যারিসের মা শ্যামলার সঙ্গে বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিসের পরিচয়। ১৯৬৪ সালের ২০ অক্টোবর শ্যামলা আর ডোনাল্ডের সংসারে আসে কমলা। ১৯৬৭ সালে জন্ম নেয় কমলার বোন মায়া লক্ষ্মী হ্যারিস। তবে কমলার বয়স যখন মাত্র সাত, তখন বিচ্ছেদ হয় মা-বাবার। ‘দ্য ট্রুথস উই হোল্ড, অ্যান আমেরিকান জার্নি’ নামে আত্মজীবনীতে এমনটাই লিখেছেন কমলা।

কমলা জানিয়েছেন, দুই মেয়ে যেন শেকড় ভুলে না যায়, তাতেও ছিল তাঁর মা শ্যামলার কড়া দৃষ্টি। গির্জার পাশাপাশি মেয়েদের যেতে হতো হিন্দু মন্দিরেও। এ ছাড়া, বাল্যকালে ভারতে বেড়াতে যাওয়া কমলার ওপর রয়েছে নানাবাড়ির প্রভাব।
এর মধ্যে ২০১৬ সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন সিনেটে জায়গা করে নেন কমলা হ্যারিস। এর মাত্র চার বছর পর ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করারও ঘোষণা দেন। সেই লড়াইয়ে না টিকলেও সুযোগ হয়ে যায় জো বাইডেনের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com