বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জোসেফ রবিনেট বাইডেন আজ আমেরিকার প্রেসিডেন্ট

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১০.৫২ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

তোতলাতেন। তবু  ‘ক্লাস প্রেসিডেন্ট’-এর পদ তাঁরই ছিল বাঁধা। সে দিনের জোসেফ রবিনেট বাইডেন আজ আমেরিকার প্রেসিডেন্ট।বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর, আমেরিকার পেনসিলভেনিয়ায়। পারিবারিক ব্যবসা ছিল খনিজ তেলের।

দুই ভাই এবং এক বোনের পরিবারে বড় হওয়া বাইডেনের প্রাথমিক পড়াশোনা ক্লেমন্টের আর্চমেয়ার অ্যাকাডেমিতে। ফুটবল এবং বেসবলে ছিলেন চৌখস। ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৬৫ সালে স্নাতক হন। বিষয় ছিল ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি। ১৯৬৮ সালে তিনি আইনবিদ্যায় ডিগ্রি পান। পরে বাইডেন বলেছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কবিতাপাঠ করে  তিনি তোতলামির সমস্যা থেকে মুক্ত হন।

বাইডেনের প্রথম চাকরি ছিল উইলমিংটন ল’ ফার্মে। পরবর্তী কর্মস্থল— ল’ ফার্মের কর্ণধার ছিলেন ডেমোক্র্যাট। তাঁর সান্নিধ্যে বাইডেনও সক্রিয় ডেমোক্র্যাটপন্থী হয়ে ওঠেন। কাউন্টি কাউন্সিলের দায়িত্ব পালন করার পরে ১৯৭২ সালেই তিনি ডেলাওয়্যার থেকে জুনিয়র সেনেটর। সেই বছরেই সড়ক দুর্ঘটনায় হারান  প্রথম স্ত্রী নেলিয়া ও শিশুকন্যা নেওমিকে।
বাইডেনের বড় ছেলে বো বাইডেনও রাজনীতিতে এসেছিলেন। ২০১৫ সালে মাত্র ৪৬ বছর বয়সে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ছোট ছেলে রবার্ট হান্টার বাইডেন আইনজীবী এবং বিনিয়োগ উপদেষ্টা।
প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর রাজনীতি ছাড়ার কথা ভেবেছিলেন। এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তাঁকে আবার জীবনের পথে ফিরিয়ে আনেন জিল ট্রেসি জেকবস। জিল বাইডেনের ভাইয়ের কলেজের সহপাঠী। ১৯৭৭ সালে দু’জনে বিয়ে করেন। তাঁদের কন্যা অ্যাশলে ব্লেজার সমাজকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com