বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১০.৩১ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হয়ে, জো বাইডেন, শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন,৭ কোটি ৪০ লক্ষ জনগণ গণতন্ত্রের স্বপক্ষে রায় দিয়েছে, যে বিজয় জনগণের।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিজয়কে প্রত্যক্ষ করছেন আজ, সারা বিশ্বের জনগণI আজ আপনাদের রায়ে আমি আপ্লুত। আজ আমাদের ভেঙ্গে পড়া আস্থাকে পুনরায় জাগিয়ে তুলতে হবে।আমার স্ত্রী, জিল, ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না, তিনি আমার সার্বক্ষণিক প্রেরণা, জিল বাইডেন হবেন, এক অসাধারণ ‘ফার্স্ট লেডি “। যারা নির্বাচনী প্রচারণায় এতটা কষ্ট নিয়েছেন এবং আমার বিজয়ে অবদান রেখেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

নির্বাচন এখন শেষ হয়েছে। এখনই শুরু হবে আমাদের প্রকৃত কাজ। সবচাইতে অগ্রাধিকার বিষয় যেমন, কভিড-১৯, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণ বৈষম্য’র মতো সমস্যাদির প্রতি আমাদের মনোযোগী হতে হবে।জো বাইডেন বলেন, ক্রোধ আর তিক্ততা ভুলে গিয়ে এখন, সময় হয়েছে সবাই মিলে একত্রে দেশ গড়ার ।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দল, শনিবার এক আপত্তিকর বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন এখনো শেষ হয়নি। বাইডেন দল সত্যটি প্রকাশ করতে চায় না। আমরা জানি মাধ্যমগুলি অন্যায়ভাবে তাঁকে বিজয়ী বলে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, রুডি জুলিয়ানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প,এই নির্বাচনে হার মানছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com