বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ইরানে আগামী ১০ দিন স্কুল, মসজিদ মিউজিয়াম.. বন্ধ

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৮.১৯ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের তৃতীয় ধাক্কা লেগেছে ইরানে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল, মসজিদ, ইউনিভার্সিটি, বিউটি সেলুন, ক্যাফে, জিম, মিউজিয়াম, থিয়েটার এবং সুইমিংপুল আগামী ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ৩১টি প্রদেশের মধ্যে ২৫ প্রদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

তেহরানে বিউটি সেলুন, টিহাউস, সিনেমা হল, লাইব্রেরি এবং ফিটনেস ক্লাব আরও এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

দেশটিতে থাকা উচ্চমাত্রার ঝুঁকি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে স্বাস্থ্য বিধি ভঙ্গ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে পুলিশ।

রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত জানিয়েছেন, একদিনে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জন। এছাড়া এদিন ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে সর্বপ্রথম চলতি বছরের ফ্রেবুয়ারিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com