বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন জাসিন্ডা আরডার্ন

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১২.২৫ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন জাসিন্ডা আরডার্ন। গত শুক্রবার রাজধানী ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে এই শপথ নেয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন।

শপথ অনুষ্ঠানে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, নতুন মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দিয়েছি, অনেক বড় দায়িত্ব নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি আসবে তা একত্রে আমাদের মোকাবেলা করতে হবে।

মন্ত্রিসভা গঠনের আগেই জাসিন্ডা জানিয়েছিলেন অবিশ্বাস্যরকম বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করবেন তিনি। নারী, আদিবাসী ও সমকামী নিয়ে গঠিত হয়েছে তার কেবিনেট। জাসিন্ডার নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সমকামী গ্র্যান্ট রবার্টসনকে। আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের পরে নিউজিল্যান্ডের গত মাসের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জাসিন্ডা আরডার্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com