বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার প্রেসিডেন্ট পদের আরও কাছে পৌঁছলেন জো বাইডেন

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১১.৩৫ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

আমেরিকার প্রেসিডেন্ট পদের আরও কাছে পৌঁছলেন ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেন। সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বাইডেনের ঘোষণা, তাঁরাই এই দৌড়ে জিতছেন। আমেরিকাবাসীদের উদ্দেশেও সেই বার্তা দিয়েছেন বাইডেন। জয়ীর মতোই ভারতীয় সময় শনিবার সকালে তিনি বলেছেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।’

যে ৪টি রাজ্যের ইলেক্টোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের কুর্সি দখলে আনতে পারবেন বাইডেন, তার মধ্যে পেনসিলভেনিয়ায় ২৮ হাজার ভোটে প্রতিদ্বন্দ্বী তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি। ওই রাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। পেনসিলভেনিয়া দখলে এলেই প্রেসিডেন্ট পদের জন্য ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁতে পারবেন বাইডেন।

শুধুমাত্র পেনসিলভেনিয়া নয়, জর্জিয়াতেও ট্রাম্পের থেকে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বাইডেন। অন্যদিকে, অ্যারিজোনা এবং নেভাদায় ‘লিড’ দ্বিগুণ করেছেন তিনি। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৫৩টি ইলেক্টোরাল ভোট পেয়ে গিয়েছেন বাইডেন। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। বস্তুত, জর্জিয়ায়১৬টি, অ্যারিজোনায়১১টি এবং নেভাদায় ৬টি ইলেক্টোরাল ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমেরিকাবাসী। ওই রাজ্যের জয়েই ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।
পেনসিলভেনিয়ার তুলনায় জর্জিয়ায় শুক্রবার সন্ধ্যায় রিপাবলিকানদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন ডেমোক্র্যাটরা। সংখ্যার বিচারে ৪ হাজারের বেশি ভোটে বাই়ডেন এগিয়ে থাকলেও সেই ব্যবধান কমতে পারে বলে মনে করছেন অনেকে। ওই রাজ্যের আধিকারিকেরা জর্জিয়াতে ফের গণনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। জর্জিয়ার সাফল্যের কথাও এদিন বাইডেনের মুখে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘‘২৪ ঘণ্টা আগেও আমরা জর্জিয়াতে পিছিয়েছিলাম। এখন আমরাই এগিয়ে। ওখানেও আমরাই জিতব।

অ্যারিজোনাতেও লি়ড বজায় রয়েছে বাইডেনের। ওই রাজ্যের ফিনিক্স এবং শহরতলি থেকে হাজার হাজার ব্যালট জমা পড়েছে ভোটগণনা কেন্দ্রে। অন্যদিকে, নেভাদায় নিজের লিড ট্রাম্পের থেকে দ্বিগুণ করে ফেলেছেন বাইডেন। প্রায় ২২ হাজার ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

৪ রাজ্যের সাম্প্রতিক ফলাফলের গতিপ্রকৃতি দেখে বাইডেনের মন্তব্য, ‘‘আমরা অ্যারিজোনাতে জিতছি। নেভাদাতেও জিতছি। সেখানে লিড দ্বিগুণ হয়েছে।’’ শুধুমাত্র ওই ৪ রাজ্যই নয়, বাইডেনের সদর্প ঘোষণা, ‘‘আমরা ৩০০-রও বেশি ইলেক্টোরাল কলেজের ভোট জয় করার পথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com