বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প দাবি করেছেন তিনি প্রতারণার শিকার

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১১.১৩ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার কোন প্রমাণ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন। ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করলে দেখা যাবে আমি আমি জয়ী”। যদি অবৈধ ভোট গণনা করেন তবে তারা আমাদের কাছ থেকে নির্বাচন চুরি করার চেষ্টা করতে পারেন।”ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বলেন যে ভোটের গণনা অব্যাহত থাকায় তিনি সুইং রাজ্যগুলিতে যে নেতৃত্ব দিচ্ছিলেন তা সুকৌশলে তার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয় ভোট এবং আরও গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজ গণনা উভয় ক্ষেত্রেই এগিয়ে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছ থেকে কোন প্রশ্ন নেননি, এবং তিনটি বড় টেলিভিশন নেটওয়ার্ক তার মন্তব্যের সরাসরি সম্প্রচার থেকে বিরত থেকেছে কারণ তিনি বারবার প্রতারণার দাবি করেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচন চুরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এবং রিপাবলিকানদের নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমতি না দেওয়ার বিষয়ে ভ্রান্ত বক্তব্য দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মামলা করতে প্রস্তুত বলে জানান।তিনি বলেন, ৩রা নভেম্বরের নির্বাচনের আগে “ভুয়া ভোট গ্রহণ” করা হয়েছে তার সমর্থকদের দূরে রাখার জন্য। ট্রাম্পের অসমর্থিত দাবী যে ডেমোক্র্যাটিক গভর্নরদের সঙ্গে বাইডেন বিপুল ভোট জালিয়াতি করেছেন, তাকে প্রকট সমালোচনা এবং তীব্র তিরস্কারের মুখোমুখি করেছে। রক্ষণশীল রাজনীতিক রিক স্যান্টোরাম, সিএনএন এ বলেছেন যে তিনি ট্রাম্পের মন্তব্যে “অত্যন্ত দু:খিত”। তিনি নির্বাচনের প্রতারণার বিষয়ে ট্রাম্পের মিথ্যা দাবিকে “বিপজ্জনক” আখ্যা দিয়ে বলেন যে “অনুপস্থিত ব্যালট গণনা জালিয়াতি নয়।”ট্রাম্পের সমালোচক হয়ে থাকা প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত সেনেটর মিট রোমনিও ভোট গণনা নিয়ে ট্রাম্পের এহেন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান।বৃহস্পতিবার এক টুইট বার্তায় রোমনি বলেন, গণতন্ত্রের অর্থ “প্রতিটি ভোট গণনা করা।” “যদি অভিযোগ করা হয় যে অনিয়ম হয়েছে, তাহলে তদন্ত করা হবে এবং আদালতে সমাধান করা হবে। তিনি গণতন্ত্র, সংবিধান এবং আমেরিকান জনগণের ওপর আস্থা রাখার কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com