বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১১.১০ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিনা প্ররোচনায় সেনা হামলার জেরে ভারত চীন সীমান্তে বড়সড় অশান্তি ঘটতে পারে। বললেন স্বয়ং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

লাদাখ পরিস্থিতি নিয়ে শুরু হবে ভারত-চীন কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ড। এর মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজের এক ওয়েবিনারে রাওয়াত জানালেন, ভারতের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কোনওরকম পরিবর্তন বরদাস্ত করা হবে না।

ভারতীয় সেনার দৃঢ় প্রতিক্রিয়ায় চীনের পিপলস লিবারেশন আর্মি লাদাখে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাঁর কথায়, ভারতের ক্ষমতা যত বাড়বে, নিরাপত্তাজনিত সমস্যাও বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে। সেনার প্রয়োজনীয়তা বুঝে দেশীয় প্রযুক্তিতে অস্ত্রশস্ত্র তৈরির জন্য কোনও দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিলে তাতে কান দিলে চলবে না। বাড়তে থাকা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রয়োজনীয় মিলিটারি শক্তি অত্যন্ত জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com