বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প,বাইডেন জিতলেন কোন কোন রাজ্যে

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.৪০ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

ঘোষিত রাজ্যগুলির বিচারে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। কিন্তু তা বলে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা নেই, এমন পরিস্থিতি তৈরি হয়নি। বরং শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাইডেনের এগিয়ে যাওয়ার ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠেছে উইসকনসিন এবং মিশিগানের ফল। মিশিগানের ১৬ এবং উইসকনসিনের ১০ মিলিয়ে এই দুই রাজ্যের মোট ইলেক্টরাল ভোট ২৬। এই ২৬টি ভোট ট্রাম্পের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অর্থ প্রকৃতপক্ষে ট্রাম্পের ৫২টি আসন কমে যাওয়া। অর্থাৎ রিপাবলিকানরা জিতলে ২৬ আসন ট্রাম্পের মোট আসনের সঙ্গে যোগ হত। উল্টো দিকে বিয়োগ হত বাইডেনের মোট আসন থেকে।

কিন্তু এখনও যে রাজ্যগুলি গণনা বাকি, সেখানে বড় রাজ্য এবং বেশিরভাগেই এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তার মধ্যে রয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া। এই তিন রাজ্যের মোট ইলেক্টরাল কলেজ ভোটের সংখ্যা ৫১। যদিও প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে দু’জনেই  খুব কাছাকাছি। তবে প্রবণতা বজায় থাকলে জয়ের কাছাকাছি চলে আসবেন ট্রাম্পও। এ ছাড়া আলাস্কায় ভোট গণনার হার কম হলেও বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এই রাজ্যে আসন সংখ্যা তিন। ফলে কার্যত সুতোয় ঝুলছে দু’জনের ভাগ্য।

ইলেক্টরাল ভোটের নিরিখে কোন রাজ্য কোন দলের দখলে, এই বিচার করতে বসলেও কিন্তু হিসেবটা প্রায় অর্ধেক অর্ধেক। সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়ার ৫৫টি আসন বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। এ বারও ব্যতিক্রম হয়নি। মিশিগান ও উইসকনসিন ছাড়া ভোটের প্রবণতায় পরিবর্তন প্রায় নেই বললেই চলে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান— দুই দলই নিজেদের ঘাঁটি ধরে রাখতে পেরেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com