বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এগিয়ে

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.১৪ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সংবাদ সংগঠনগুলো গতকাল এ রকম আভাস দিয়েছে যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্য মিশিগান ও উইসকনসিনে জয়লাভ করায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে চলেছেন। এ পর্যন্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মোট ২১৩ টি ইলেক্টরাল ভোট পেয়েছেন, আর জো বাইডেন পেয়েছেন ২৫৩ টি ভোট । বাইডেন বুধবার বিকেলে বলেন, “ আমি এখানে এ কথা বলতে আসিনি যে আমরা জয়লাভ করেছি । কিন্তু আমি এখানে এ কথা জানাতে চাই যে গণনা শেষ হলে, আমরা বিশ্বাস করি আমরা জয়লাভ করবো”। মনে করা হচ্ছে যে মিশিগান ও উইসকনসিন ছাড়াও বাইডেন আরিজোনা ও নেভাডায় জয়লাভ করলে ইলেক্টরাল কলেজের ২৭০ টি ভোট তিনি পেয়ে যাবেন। ২০১৬ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্প নেভাডা বাদে বাকি সব জায়গায় জয়লাভ করেছিলেন। যুক্তরাষ্ট্রের ইলেক্টরাল কলেজ পদ্ধতি অনুযায়ী মেইন ও নেব্রাস্কা ছাড়া , প্রতিটি রাজ্যে যিনি প্রত্যক্ষ ভোটে জয়ী হন তিনি ঐ রাজ্যের সব ক’টি ইলেক্টরাল ভোট পান আর এই ইলেক্টরেটদের সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের জন সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সব ক’টি ভোট গণনার আগে রাজ্যগুলো জয়ীর নাম ঘোষণা করে না তবে সংবাদ সংস্থাগুলো বিজয়ীর নাম প্রাক্কলন করে ঘোষণা করে যখন তারা মনে করে যে গোনা হয়নি এমন ভোটের সংখ্যা এত বেশি নয় যে ফলাফলে তা কোন রকম পরিবর্তন আনতে পারে।

বাইডেন জাতীয় ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটেও বুধবার এগিয়ে ছিলেন। এডিসন রিসার্চ এবং দ্য এসোসিয়েটেড প্রেসের হিসেব অনুযায়ী তিনি পেয়েছেন সাত কোটি চল্লিশ লক্ষ ভোট আর ট্রাম্প পেয়েছেন ছয় কোটি একাত্তর লক্ষ ভোট। প্রচুর সংখ্যক আগাম ভোটদানের কারণে এই ২০২০ সালে মোট ভোটদাতার সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে ট্রাস্পের জয়লাভের একটি পথ হচ্ছে যদি তিনি এমন একটি রাজ্য, যেখানে এখন বাইডেন এগিয়ে রয়েছেন সেটিতে এগিয়ে যেতে পারেন। প্রেসিডেন্ট অন্যা্ন্য কয়েকটি অঙ্গরাজ্যেও এগিয়ে রয়েছেন যার ফলাফল এখনও ঘোষণা করা হয়নি । এই রাজ্যগুলো হচ্ছে পেনসিলভেনিয়া, জর্জিয়া,নর্থ ক্যারোলাইনা এবং অ্যালাস্কা । বাইডেনের কাছ থেকে তিনি যদি কোন রাজ্যের জয় ছিনিয়ে নিতে না পারেন তবে কেবলমাত্র এই রাজ্যগুলোতে জয়লাভ করে তিনি মোট ২৬৮ টি ইলেক্টরাল ভোট পাবেন, যা কীনা প্রেসিডেন্ট পদে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০ টি ভোটের চাইতে কম। পেনসিলভেনিয়ায় ডাক মারফত আসা দশ লক্ষের ও বেশি ভোট এখন গণনা করা হচ্ছে । বাইডেনের নির্বাচনী প্রচার অভিযানকারীরা বলছেন যে পেনসিলভেনিয়ায় ডাক যোগে আসা ভোটের ৭৮ % তারা পাচ্ছেন । এই রাজ্যের ফলাফল আজ দিনে আরও পরের দিকে কিংবা আগামিকালের আগে পাবার সম্ভাবনা নেই। এ দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারিরা গতকাল জানান যে তারা উইসকন্সিনে, যেখানে বাইডেন ২০,০০০ ভোটে এগিয়ে আছেন সেখানে ভোট পুনর্গণনার জন্য অনুরোধ করবেন। মিশিগানেও, যেখানে বাইডেন ৩৫ হাজার ভোটে এগিয়ে আছেন সেখানে তারা ভোট গণনা বন্ধ করার জন্য মামলা করেছেন। জর্জিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com