বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভিয়েনায় সন্ত্রাসী আক্রমণের দায় স্বীকার করলো ইসলামিক স্টেট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৫.৪৫ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

অস্ট্রিয়ার কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন যে ভিয়েনায় হামলাকারিদের একজন সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের একজন সমর্থক ছিল। ঐ আক্রমণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে । অষ্ট্রিয়ার কার্ল নেহমার সংবাদদাতাদের বলেন , “ আমরা গতকাল অন্তত একজন ইসলামপন্থি সন্ত্রাসীর হামলার সম্মুখীন হয়েছিলাম”। পরে ইসলামিক স্টেটও এই আক্রমের দায় স্বীকার করে । আক্রমণকারী একটি রাইফেল বহন করছিল এবং সে আত্মহননের একটি নকল পোশাক পরেছিল। পরে নেহমার অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ’কে জানান যে ইসলামিক স্টেটে যোগদানের লক্ষ্যে গত বছর সিরিয়ায় যাবার চেষ্টা করার সময় আক্রমণকারিকে দোষী সাব্যস্ত করা হয়।

নেহমার বলেন, পুলিশ এই হামলাকারিকে গুলি করে হত্যা করে এবং মঙ্গলবারও সন্ধান অব্যাহত ছিল এটা বের করার জন্য যে এই আক্রমণে আর কেউ সম্পৃক্ত ছিল কীনা। তিনি বলেন তারা এটাও বের করার চেষ্টা করছেন যে আক্রমণকারি একজন ছিল নাকি দু জন । কর্তৃপক্ষ লোকজনকে প্রকাশ্য স্থান এবং গণপরিবহণ থেকে দূরে থাকতে বলেছে। ভিয়েনায় ছাত্র-ছাত্রীদের ক্লাস মংগলবার বন্ধ ছিল। এই গুলির ঘটনাটি ঘটে সোমবার রাতে ভিয়েনার ছ ‘টি স্থানে , করোনার কারণে লকডাউন শুরু হবার মাত্র কয়েক ঘন্টা আগে। এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দু জন পুরুষ এবং একজন মহিলা তা ছাড়া একজন পুলিশও এতে আহত হয়।

অস্ট্রিয়ার চানসালার সেবাশিয়ান কুর্জ বলেন তাঁর দেশ সন্ত্রাসীদের দ্বারা শঙ্কিত হবে না। তিনি উপর্যুপরি টুইট বার্তায় বলেন খ্রীষ্টান ও মুসলিম অথবা অস্ট্রীয় নাগরিক ও অভিবাসীদের মধ্যে এটি কোন বিবাদ নয়, এটি হচ্ছে যারা শান্তিতে বিশ্বাস করে এবং যারা যুদ্ধ চায় তাদের মধ্যে সংগ্রাম । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন যুক্তরাষ্ট্র ভিয়েনায় এই সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দে জানাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানীর চান্সালারও এই হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com