বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোটে হারের আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প?

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৪.৪৪ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

ভোটে কি হারের আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প? কখনও বলছেন, ‘ভোট চুরি’ হচ্ছে। কখনও বা হুমকি দিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার।

আবার গণনার শুরুর দিকেই এও বলে দিয়েছেন, তিনি জিতে গিয়েছেন। এই সব কিছু মিলিয়েই কূটনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, খারাপ ফল হলে যে তিনি সহজে ছেড়ে কথা বলবেন না, সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

যদিও ট্রাম্প আলাদতে গেলে তার মোকাবিলায় ডেমোক্র্যাট শিবিরও যে প্রস্তুত, সে কথা বুঝিয়ে দিয়েছেন জো বাইডেনও।

ভোটের প্রচার পর্বের শেষের দিকে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন একাধিক সভায়। আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এ বার সরাসরি বলে দিলেন, সুপ্রিম কোর্টে মামলা ঠুকবেন তিনি।

কেন? একাধিক অভিযোগ ট্রাম্পের। প্রথমত ‘ভোট চুরি’। ভোটের গণনা শুরুর পরে তাঁর অভিযোগ, অনেক জায়গাতেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ভোট নেওয়া হচ্ছে এবং ওই ভোটাররা ডেমোক্র্যাট সমর্থক। ফলে অবিলম্বে ভোট বন্ধ করার দাবি জনিয়েছেন তিনি। একটি প্রচার সভায় বলেন, ‘‘আমরা চাই সব ভোট বন্ধ করে দেওয়া হোক। ভোর ৪টের পর আর কোনও ব্যালট যোগ করতে দেওয়া হবে না।’’ এই সূত্রেই তিনি বলেন, ‘‘আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।’’ আবার গণনার মাঝপথেই দাবি করে বসেছেন, তাঁরা জিতে গিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com