বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

ভিয়েনায় ধারাবাহিক জঙ্গি হামলা, গুলিতে নিহত ৩,

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ২.২৮ পিএম
  • ৫৪২ বার পড়া হয়েছে

ফ্রান্সের পর এ বার অস্ট্রিয়া। সন্ত্রাসের নিশানায় সে দেশের রাজধানী শহর ভিয়েনা। সোমবার রাতে (ভারতীয় সময় মঙ্গলবার সকাল) ভিয়েনার একাধিক জায়গায় হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা। গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। আহতের সংখ্যা বহু। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক হামলাকারীও।

অস্ট্রিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কার্ল নেহমার এ দিন বলেন, ‘‘আমরা নিশ্চিত, কোনও জঙ্গি সংগঠনই এই হামলা চালিয়েছে। ভিয়েনার মেয়র মাইকেল লুডউইগের দাবি, গুলিতে বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)  এই হামলার জন্য দায়ী।

ঘটনার জেরে সতর্কতা জারি করেছেন ভিয়েনার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ। জঙ্গি হানার জেরে নয়াদিল্লির অস্ট্রিয়া দূতাবাসে আগামী ১১ নভেম্বর পর্যন্ত সাধারণের ‘প্রবেশ নিষেধ’ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com