বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরা ‍দুইজন জানেন যে তারা হারবেন তবুও ভোটে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৬.২৬ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রধান দুই দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে প্রার্থী দিয়ে থাকে। এবারের ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁরা ‍দুইজন আলোচনার পাদপ্রদীপে পরিনত হয়েছেন।  এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য যেসব প্রার্থী আছেন তাদের সম্পর্কে তেমন আলোচনাই নেই। তারা জানেন যে তারা হারবেন। তবুও দুই প্রার্থীর প্রতি অসন্তুষ্ট হয়ে ভোটে দাঁড়িয়েছেন।

যদিও ৯ অক্টোবর পর্যন্ত হিসাবে দেখা যায়, প্রায় ১ হাজার ২১৬ জন প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে ফেডারেল নির্বাচন কমিশনে আবেদন করেছেন। জানা গেছে, এবারের নির্বাচনে আরো অনেক প্রেসিডেন্ট প্রার্থী আছেন। তার মধ্যে প্রথম সারির দল লিবার্টারিয়ান থেকে জো জোগারসন ও গ্রিন পার্টি থেকে হোয়ি হকিন্স প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। এই দুজন ট্রাম্প-বাইডেনের সঙ্গে প্রতিটি ইলেকটোরাল কলেজের ভোটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থীদের নাম যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের ব্যালট পেপারে থাকবে। কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের বিভিন্ন রাজ্যের নানা রকম সময়সীমা ও শর্ত পূরণ করতে হবে। ব্যালটে তার নাম থাকবে না, কিন্তু কোনো ভোটার যদি নিজে ব্যালটে তার নাম লিখে দেন, তাহলে সেই ভোট তিনি পেলেন বলে ধরা হবে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন জেড সিমন্স, ব্রক পিয়ার্স, মার্ক চার্লসসহ অনেকে। জেড সিমন্স পেশাদার পিয়ানোবাদক, খ্রিষ্টান যাজক, মানুষকে উদ্দীপ্ত করার মতো বক্তা, র‌্যাপার এবং একজন মা। ক্রিপটোকারেন্সি কোটিপতি ব্রক পিয়ার্স ও মার্ক চার্লস আমেরিকান আদিবাসী ও তথ্যপ্রযুক্তিবিদ।

বিবিসি, টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন দল থেকে গ্লোরিয়া লা রিভা, অ্যালায়েন্স পার্টি থেকে রকি ডি লা ফুয়েন্তি, কনস্টিটিউশন পার্টি থেকে ডন ব্লানকেনশিপ প্রেসিডেন্ট পদে মাঠে আছেন। ইনডিপেনডেন্ট পার্টির বিটকয়েন ফাউন্ডেশনের পরিচালক ব্লোক পিয়ার্চি, বার্থডে পার্টির র্যাপার কেইনি ওয়েস্ট, আমেরিকান সলিডারিটি পার্টি থেকে ক্যালিফোর্নিয়ার শিক্ষক ব্রিয়ান ক্যারোল, সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টি থেকে অ্যালিসন কেনেডি, ইউনিটির বিল হ্যামনস, প্রোহিবিশন পার্টির ফিল কলিন্স ও প্রগ্রেসিভ পার্টি থেকে ডারিও হান্টার প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে লড়ছেন। এরা পাঁচটি বা অধিক রাজ্যের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com